,

নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন নারী

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : হাসপাতালে চিকিৎসা নিতে এসে নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক নারী। তার নাম হোসনে আরা (৫৫)।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরের শারমিন ডায়াগনস্টিক সেন্টারে সেন্টারে।

হাসপাতালের পরিচালক রাজীব আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, হোসনে আরার বাড়ি উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের ধনকীপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী।

হোসনে আরার ছোট ভাই স্কুলশিক্ষক নূরুল হক সংগ্রাম গণমাধ্যমকে জানান, তার বড় বোন হোসনে আরা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। তিনি প্রতি মাসে ডাক্তার দেখানোর জন্য কটিয়াদী উপজেলা সদরের শারমিন ডায়াগনস্টিক সেন্টারে যেতেন। শুক্রবার দুপুরের দিকে ডাক্তার দেখাতে ওই হাসপাতালে যান তিনি। ডাক্তার দেখানোর জন্য সিরিয়ালে নিজের নামও লেখান।

তিনি ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষে জোহরের নামাজ পড়ছিলেন। নামাজে সেজদারত অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে ডায়াগনস্টিক সেন্টারের লোকজন কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শারমিন ডায়াগনস্টিক সেন্টারের কর্মী হালিমা খাতুন বলেন, আমি দুপুরের খাচ্ছিলাম। এ সময় তিনি আমার পাশেই নামাজ পড়ছিলেন। একপর্যায়ে সেজদারত অবস্থায় তার দেহ কাঁপতে থাকে। তিনি কাত হয়ে পড়ে যান। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর