,

রাজনীতি আপন ভাগ্য গড়ার হাতিয়ার নয় : ওবায়দুল কাদের

news-image

নিউজ ডেস্ক : সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগের সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতি কেনাবেচার পণ্য নয়। রাজনীতি আপন ভাগ্য গড়ার হাতিয়ার নয়। শেখ হাসিনা আমাদের এমন শিক্ষাই দিয়েছেন। রাজনীতি জনগণের ভাগ্য গড়ার হাতিয়ার।

আজ শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগের সম্মেলনে প্রদত্ত বক্তব্যে ওবায়দুল কাদের এ সব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, একজন রাজনীতিকের মানুষের ভালোবাসা পাওয়া ছাড়া আর কিছুই পাওয়ার নেই।

বঙ্গবন্ধু আমাদের যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা পথ শেখ হাসিনা আমাদের অনুসরণ করতে বলেছেন জানিয়ে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সাধারণ জীবনযাপনের বর্ণনা তুলে ধরেন তিনি।

দুর্নীতি প্রসঙ্গে তিনি বলেন, কেন করাপশন (দুর্নীতি) করবেন? কেন অনিয়ম করবেন? কেন দুর্নীতি করবেন? কেন টেন্ডারবাজি করবেন? কেন চাঁদাবাজি করবেন? বঙ্গবন্ধু পরিবার এই দেশে সততার রাজনীতির প্রতীক।

চলমান শুদ্ধি অভিযান সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের নেত্রী যে শুদ্ধি অভিযানের সূচনা করেছেন এই শুদ্ধি অভিযানকে সফল করতে হবে।

আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন আর বেশি দূরে নয়। এই সম্মেলন থেকে প্রস্তুতি নিতে হবে। সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী হওয়ার শপথ নিতে হবে। সেই লক্ষ্যে আপনাদের সবাইকে কাজ করতে হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর