বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎই শেষ পিটারসেন অধ্যায়

52f2ae1d9fa66-PITERSENপুরো ক্যারিয়ারেই বিতর্ক ছিল যাঁর নিত্যসঙ্গী, সেই পিটারসেনের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেল হঠাৎই৷ জাঁকালো ব্যাটিংয়ে বিশ্বকে বুঁদ করে রাখা কেপির ইংল্যান্ড-অধ্যায়ের এমন সমাপ্তি দেখে বিশ্ব ক্রিকেটই চমকে গেছে৷ পিটারসেনকে ইংল্যান্ড জাতীয় দলে অপাঙ্ক্তেয় ঘোষণা করতে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বেছে নিল অভূতপূর্ব উপায়৷ ‘ইংল্যান্ড ক্রিকেট দলে কেভিন পিটারসেনের ভবিষ্যৎ’-শুধু এই একটি বিষয় নিয়েই পরশু বৈঠকে হয় ইসিবিতে৷ বৈঠক শেষেই জানিয়ে দেওয়া হয়, ইংল্যান্ড জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় কেভিন পিটারসেন নামটা আর নেই৷ ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারকে ছাড়াই নতুন যুগে পথচলা শুরু করছে তাই ইসিবি৷

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর ও টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে পিটারসেন বাদ৷ বলা হচ্ছে, অ্যাশেজে বিধ্বস্ত ইংল্যান্ড দলের পুনর্গঠন-প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পদক্ষেপ৷ ইসিবির ম্যানেজিং ডিরেক্টর পল ডাউনটন অবশ্য বড় করে দেখালেন পিটারসেনের শৃঙ্খলাগত সমস্যাটিকেও, ‘শুধু দল পুনর্গঠনই নয়, এখন সময় দলীয় শৃঙ্খলা পুনর্গঠনেরও৷’ ইসিবির বিবৃতিতে আছে পিটারসেনেরও বক্তব্য৷ ইংল্যান্ডের হয়ে ১০৪ টেস্ট ও ১৭৩টি সীমিত ওভারের ম্যাচ েখলা কেপি শুধু দুঃখই ঝরিয়েছেন তাতে, ‘আমি খেলা চালিয়ে যাব তবে গভীর দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সেগুলো ইংল্যান্ডের হয়ে খেলব না৷’

টেস্টে ৮১৪১ রান, ১৩৬ ওয়ানডেতে ৪৪৪০ রান, ৩৭ টি-টোয়েন্টিতে ১১৭৬ রান৷ সব মিলিয়ে ১৩৭৯৭ রান, আন্তর্জাতিক ক্রিকেটে ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি রান এই ডানহাতি ব্যাটসম্যানের৷ ২০০৪ সালে ইংল্যান্ডের পক্ষে প্রথম খেলা পিটারসেন স্মরণ করেছেন জাতীয় দলে গৌরবের দিনগুলোর কথা, ‘দেশের হয়ে ক্রিকেট খেলাটা ছিল একটা সম্মান৷ যতবারই ইংল্যান্ডের শার্টটা গায়ে চড়িয়েছি ততবারই গর্বে বুকটা ভরে উঠেছে৷ এই স্মৃতিটা চিরদিনই আমার সঙ্গী হয়ে থাকবে৷ যদিও অবিশ্বাস্য এই যাত্রার ইতি টানতে হওয়ায় আমি বেদনাহত, তবে গত নয় বছরে দলটির যা কিছু অর্জন তাতে আমি ভীষণই গর্বিত৷ আমি বিশ্বাস করি, ক্রিকেটার হিসেবে আমার আরও অনেক কিছু দেওয়ার ছিল৷’

তবে ইসিবি শুধু খেলোয়াড়ি সক্ষমতাকেই বিবেচনায় নেয়নি, অ্যাশেজে বিধ্বস্ত দলে ছন্দ ফিরিয়ে আনতে বেশি জোর দিয়েছে শৃঙ্খলার ওপর৷ শৃঙ্খলার দিকটিতে কখনোই আস্থা না থাকা কেপির ওপরে কোপটা পড়েছে বলে জানিয়েছেন ডাউনটন, ‘সিদ্ধান্ত নেওয়াটা কঠিন ছিল, কারণ কেভিন অসাধারণ এক খেলোয়াড়৷ যা-ই হোক, আমরা সবাই জানি অস্ট্রেলিয়া সফরের পর দীর্ঘমেয়ািদ পরিকল্পনা নেওয়াটা জরুরি হয়ে পড়েছিল৷ এরপরই আমরা সিদ্ধান্ত নিয়েছি ভবিষ্যতে তাকানোর এটাই সময়৷’

কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে ২০০৮ সালে অধিনায়ক হওয়ার পাঁচ মাসের মাথায় পদত্যাগ৷ ওয়ানডে থেকে অবসর নেওয়া৷ দক্ষিণ আফ্রিকায় ‘টেক্সট মেসেজ’ বিতর্কে জড়ানো৷ এরপর এবারের অ্যাশেজে বাজে ফর্ম তো ছিলই, ড্রেসিংরুমেও পিটারসেনের বিবাদে জড়িয়ে পড়ার খবর চাউর হয়৷ বিদায়ী কোচ অ্যান্ডি ফ্লাওয়ার তো যাওয়ার আগে তাঁকে অথবা পিটারসেনের যেকোনো একজনকে বেছে নিতে বলেছিলেন৷

পিটারসেন বিষয়ে এখন দ্বিধাবিভক্ত ইংলিশ ক্রিকেটসমাজ৷ কেউ কেউ স্বাগত জানিয়েছেন ইসিবির সিদ্ধান্তকে, আবার কারও কাছে এটা ইসিবির ব্যর্থতা৷ সাবেক অধিনায়ক বব উইলিস মনে করছেন ইসিবি ঠিক কাজই করেছে, ‘প্রতিটা ড্রেসিংরুমেই পিটারসেন ঝামেলা পাকিয়েছে৷’

পিটারসেনের প্রথম অধিনায়ক মাইকেল ভন অবশ্য মনে করছেন বলির পাঁঠা বানানো হয়েছে কেপিকে, ‘ইংল্যান্ড ৫-০ ব্যবধানে হেরেছে, তাই দরকার ছিল বড়সড় এক বলির পাঁঠা৷ খেপাটেদের (কেপি) পোষ মানানোর দক্ষতা থাকতে হবে আপনার৷ ওঁর ক্লোন তো আর চারপাশে ঘুরে বেড়ায় না৷’

কেপির ঘনিষ্ঠজনেরা বলছেন, এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক অ্যালিস্টার কুক৷ এএফপি, ওয়েবসাইট৷

কেভিন পিটারসেনের ক্যারিয়ার

ম্যাচ ইনিংস অপ. রান সর্বোচ্চ গড় ১০০/৫০

টেস্ট ১০৪ ১৮১ ৮ ৮১৮১ ২২৭ ৪৭.২৮ ২৩/৩৫

ওয়ানডে ১৩৬ ১২৫ ১৬ ৪৪৪০ ১৩০ ৪০.৭৩ ৯/২৫

টি-টোয়েন্টি ৩৭ ৩৬ ৫ ১১৭৬ ৭৯ ৩৭.৯৩ ০/৭

এ জাতীয় আরও খবর

আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট: তথ্য উপদেষ্টা

নতুন প্রস্তাব দিয়েছে ইরান, ফোনের অপেক্ষায় ট্রাম্প

নির্বাচনের পর নতুন কৌশলে জামায়াতে ইসলামী, তৃণমূল জোরদারে পুনর্গঠন

জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরকারে ব্যস্ততা, দলীয় কার্যক্রমে ভাটা—বিএনপিতে পুনর্গঠনের তাগিদ

সতর্কতা জারির পরদিনই শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন যুবক

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়াম লোডিং শুরু

ধর্ষণ মামলার বাদীর সঙ্গে আদালতেই আসামির বিয়ে, পরে জামিন মঞ্জুর

মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কেনার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে যুক্ত হলে ‘দ্বিগুণ অপরাধ’—সংসদে ফজলুর রহমান

মূত্রনালিতে পাথর ধরা পড়ায় সারজিস আলমের অস্ত্রোপচারের সিদ্ধান্ত

সংসদে ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদে সরব বিরোধীদলীয় নেতা