,

ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ৪ পুলিশ গণপিটুনি খেলো

news-image

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুরে পকেটে ইয়াবা দিয়ে এক ব্যক্তিকে ফাঁসানোর সময় চার পুলিশ সদস্যকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হতিয়া রাজাবাড়ি এলাকার রাজাবাড়ি গার্লস স্কুল বাজার এলাকায় এ ঘটনা হয়।

স্থানীয়রা জানান, মির্জাপুর থানার বাশতৈল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক(এএসআই) রিয়াজের নেতৃত্বে ওই পুলিশ সদস্যরা হাতিবান্দা ইউনিয়নের বজলু নামে এক ব্যক্তির পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। এ সময় তারা বিষয়টি টের পেয়ে পুলিশ সদস্যদের গণপিটুনি দিয়ে একটি কক্ষে আটকে রাখে। পরে খবর পেয়ে সখিপুর এবং মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, আগের দিন বুধবারও একই কায়দায় এএসআই রিয়াজ তার সহযোগীদের নিয়ে মির্জাপুর উপজেলার এক যুবকের কাছ থেকে এক লাখ টাকা হাতিয়ে নেয়।

এ ব্যাপারে মির্জাপুর থানার বাশতৈল পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করা হলে সেখানকার পুলিশরা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর