,

ঢাকা-উত্তরাঞ্চল রেলযোগাযোগ বন্ধ

news-image

নিউজ ডেস্ক : সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ‘রাজশাহী এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে করে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ঝাঐলটেক আটপয়েন্টের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জামতৈল রেলওয়ের স্টেশনমাস্টার আবদুর রহমান জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি জামতৈল রেলওয়ে স্টেশন অতিক্রম করে সকাল ৮টায়।

উপজেলার ঝাঐলটেক আটপয়েন্ট পার হয়ে কিছু দূর গিয়ে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ ঘটনার পর জামতৈল রেলওয়ে স্টেশনে থাকা বনলতা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন খুলে বিকল ট্রেনটিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে স্থানান্তরের চেষ্টা চলছে।

তবে ট্রেনটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছলে ট্রেন চলাচল স্বাবাভিক হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর