,

অবশ্যই শীতে ৪ ফল খাবেন

news-image

অনলাইন ডেস্ক : কিছু ফল রয়েছে, যেগুলো শীতে খাওয়া খুব উপকারী। এসব ফলের মধ্যে রয়েছে সাইটোক্যামিক্যাল ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো ঠাণ্ডা ও অ্যালার্জি থেকে সুরক্ষা দিতে সাহায্য করে।

এ ছাড়া এসব ফল শীত সম্পর্কিত রোগগুলো প্রতিরোধেও উপকার করে। শীতে খাওয়া ভালো এমন কিছু ফলের নাম জানিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

১. সাইট্রাস ফল
কমলা, লেবু, আঙুর ইত্যাদি হলো সাইট্রাস ফল। এগুলোর মধ্যে রয়েছে ভিটামিন সি ও ফ্ল্যাবোনয়েড। এ ধরনের ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে; ত্বকের মলিনতা ও চুল পড়া রোধ করে।

২. আনার
আনার আরেকটি পুষ্টিগুণসমৃদ্ধ ফল। এর মধ্যে রয়েছে পলিফেনল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এগুলো উচ্চ রক্তচাপ কমায়। শরীরে ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায় এবং ঠাণ্ডা-কাশি প্রতিরোধ করে।

৩. পেয়ারা
পেয়ারার মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি৬, ম্যাঙ্গানিজ, পটাশিয়াম এবং অন্যান্য ভিটামিন ও মিনারেল। শীতে পেয়ারা খেলে ঠাণ্ডা ও ফ্লু প্রতিরোধে সাহায্য হয়।

৪. বেরি
বেরি যেমন স্ট্রবেরি, রেস্পবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি ইত্যাদির মধ্যে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো ঠাণ্ডা ও ফ্লু প্রতিরোধে উপকারী। পাশাপাশি এগুলো অ্যালার্জির লক্ষণ কমায়।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান