,

পিবিআই তদন্ত করবে শমী কায়সারের বিরুদ্ধে মানহানির মামলা

news-image

নিউজ ডেস্ক : জাতীয় প্রেস ক্লাব থেকে অভিনেত্রী শমী কায়সারের মোবাইল ফোন চুরি হওয়ার ঘটনায় সাংবাদিকদের চোর সন্দেহে ও গালি-গালাজ করার অভিযোগে ১০০ কোটি টাকার মানহানি মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৫ নভেম্বর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিট্রেস্ট জিয়াউর রহমান মামলার বাদী মিঞা মোহাম্মদ নুজহাতুল হাসানের নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে ২ অক্টোবর (বুধবার) শমী কায়সারের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগের বিষয়ে সত্যতা পায়নি মর্মে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাহাবুবুর রহমান। গত ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) প্রতিবেদনটি আদালতে উপস্থাপন করা হয়।

ওই দিন মামলার বাদী মিঞা প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেবেন বলে আদালতকে জানান।

মামলার এজাহারে বলা হয়, ‘‘চলতি বছরের ২৪ এপ্রিল (বুধবার) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে একই অনুষ্ঠানে মিডিয়া কর্মীসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে শমী কায়সার তার দু’টি স্মার্ট ফোন হারিয়ে গেছে বলে অভিযোগ করেন। এরপর সেখানে শমী কায়সার উপস্থিত সাংবাদিকদের চোর বলে বিভিন্ন অকথ্য ভাষায় গালি-গালাজ করেন। এক পর্যায়ে শমী কায়সার আধাঘণ্টা গেটে দাঁড়িয়ে থেকে সাংবাদিকদের দেহ তল্লাশি করান এবং তার নির্দেশে নিরাপত্তা কর্মীরা মিলনায়তনের মূল প্রবেশ দরজা বন্ধ করে দেন। এই ঘটনা দেশের সমস্ত সাংবাদিক গোষ্ঠীসহ সমাজের অন্যান্য মহলের জন্য অত্যন্ত মানহানিকর এবং অপমানজনক। তার এমন আচরণের প্রচার-প্রসার ও অনলাইনে বিরাজমান থাকার কারণে বাদী ও সাংবাদিক গোষ্ঠীর অপূরণীয় ক্ষতি করে আসামি প্রায় একশ কোটি টাকার মান-সম্মান নষ্ট করেছেন।’’

আসামির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর