,

কারাবন্দি সম্রাট সিসিইউতে

news-image

নিজস্ব প্রতিবেদক : কারাবন্দি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ)-২ এ সেন্টারে ভর্তি করা হয়েছে। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে অসুস্থ হয়ে পড়লে শনিবার রাতে ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতিকে হাসপাতালে ভর্তি করানো হয়।

কাশিমপুর কারাগারের জেল সুপার শাহাজান আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হার্ট ও এজমার সমস্যা দেখা দিলে সম্রাটকে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে বিএসএমএমইউ হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুদকের সহকারী পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বলেন, অসুস্থতার কারণে রোববার সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে সম্রাটকে আনা সম্ভব হয়নি। ওইদিন রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার কথা ছিল। নিয়ম অনুযায়ী হাসপাতাল থেকে কারাগারে ফেরত পাঠানোর পর সম্রাটকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা করে দুদক। মামলায় ২ কোটি ৯৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। গত ১৭ নভেম্বর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় ‘ক্যাসিনো সম্রাট’ নামে পরিচিত সাবেক এই যুবলীগ নেতাকে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে গত ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় সম্রাটকে গ্রেপ্তার করে র‌্যাব।

গ্রেপ্তারের পর বন্য প্রাণীর চামড়া রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সম্রাটকে ছয় মাসের কারাদণ্ড দেন। অস্ত্র ও মাদক রাখায় সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলাও করা হয়। দুই মামলায় সম্রাটকে রিমান্ডে নেওয়া হয়।বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর