,

খালেদার গ্রেফতারি পরোয়ানায় জাতিসংঘের গভীর উদ্বেগ

Moon-1424917762ডেস্ক রির্পোট : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ওই উদ্বেগের কথা জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

বিদেশি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘ মুখপাত্র বলেন, ‘বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির প্রধান খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি আমরা ইতিমধ্যে অবহিত। এই ঘটনায় মহাসচিব (বান কি মুন) গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশের চলমান সহিংসতা বা রাজনৈতিক সহিংসতা ও খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার বিষয়টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি।’

বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থিতিশীলতা অর্জনে চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসানে একটি শান্তিপূর্ণ উপায় খুঁজতে সব রাজনৈতিক দলের প্রতি আবারও আহ্বান জানান তিনি।

মহাসচিব সেখানে আলোচনার মাধ্যমে সংকট সমাধান খুঁজে বের করার জন্য তাগিদ দিয়ে আসছেন। মহাসচিবের দেওয়া দায়িত্ব অনুযায়ী সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো প্রয়োজনীয় যোগাযোগ করছেন বলে তিনি জানান। –  রা বি ডি
 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর