,

কসবায় সাত বছরের শিশুকন্যা ধর্ষিত

dorshonকসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের পুরাতন বাজারে গত মঙ্গলবার দুপুরে সাত বছর বয়সী এক শিশুকন্যাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে  মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে; কসবা পৌর এলাকার বগাবাড়ি গ্রামের ভাসানী মিয়ার ছেলে কিবরিয়া (১৮) তরকারি বাজারে আলো বাছাই করে। শিশুকন্যার মা প্রতিদিন বাজারে ব্যবসায়ীদের তরকারি বাছাই করেন। গত মঙ্গলবার (২৪ ফ্রেরুয়ারি) সকালে শিশুটি মায়ের সাথে বাজারে আসে। দুপুরে  কিবরিয়া মেয়েটিকে আলু দেয়ার কথা বলে গোডাউনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির আর্ত-চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ছেলেটি দৌঁড়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে দেখে পুলিশকে খবর দেয়।
শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে বিকেলে তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে কিবরিয়ার বিরুদ্ধে বুধবার দুপুরে কসবা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের মামলা দায়ের করেছে।
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. মহি উদ্দিন বলেন; কিবরিয়াকে প্রধান আসামী করে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। তাকে ডাক্তারী পরীক্ষা করানো হবে। ছেলেটিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ