,

দেশে চালের মজুদের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, দেশে চালের মজুদের কোনো ঘাটতি নেই, চাল আমদানীর কোনো প্রয়োজন নেই, বরং আমরা চাল রপ্তানীর কথা ভাবছি, তাই চালের দাম বাড়ার কোনো কারণ নেই। কৃত্রিমভাবে যারা চালের দাম বাড়াবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে সরকার।

বুধবার সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব তথ্য জানান।

তিনি আরো জানান, সরকারি গুদামে এখন চাল মজুদ আছে ১১ লাখ ১২ হাজার টন, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশী। এছাড়া গম মজুদ আছে চার লাখের মত। তাই চাল ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে মন্ত্রী বলেন, গত এক সপ্তাহে চালের দাম বাড়ার কোনো কারণ ছিলনা, যদিও বাড়ানো হয়েছে, তাই সামনের দিনে এটা করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেন তিনি।

সরকারকে বেকায়দায় ফেলার জন্য কিছু অসাধু চাল ব্যবসায়ী খুচরা বাজারে চালের দাম বাড়িয়ে বাজারে অস্থিরতা সৃ্ষ্টি করেছে, কারা এটা করছে এটা মনিটর করার জন্য মোবাইল কোর্ট পরিচালনার জন্য স্বরাস্ট্র মন্ত্রনালয়কে চিঠি দেয়া হয়েছে।

এছাড়া খুচরা বাজারে চালের দাম যাতে কৃত্রিমভাবে না বাড়ানো হয়, সেজন্য ভোক্তা অধিকার সংরক্ষনের কাছে তাদের নিজস্ব মোবাইল কোর্ট পরিচালনার জন্য নির্দেশ দেয়া হয়েছে বৈঠকে। বৈঠকে চাল আড়তদাররা চালের দাম বাড়ার কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগকে দায়ী করলেও খাদ্য মন্ত্রি তা মানতে নারাজ, তিনি ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব অজুহাত করে চালের দাম বাড়ানো যাবে না।

এছাড়া পরিবহন ধর্মঘটের কারনে চালের দাম বাড়বে না জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, দশ দিন ধর্মঘট হলেও ঢাকার চালের সঙ্কট হবে না, সে পরিমাণ মজুদ আছে চাল।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর