,

দীর্ঘদিন উন্মুক্ত হচ্ছে আমিরাতের শ্রমবাজার

news-image

নিউজ ডেস্ক : বেশ কয়েক বছর বন্ধ থাকার পর সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে।

রোববার (১৭ নভেম্বর) দুবাই সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠককালে আবু ধাবির ক্রাউন প্রিন্স ও সংযুক্ত আরব আমিরাতের ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান শ্রমবাজার খোলার বিষয়ে ইঙ্গিত দেন।

দুবাই ওয়ার্ল্ড সেন্টারে ১৬তম দুবাই এয়ার শো-র সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে জনশক্তি রপ্তানির বিষয়টি উঠে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশের প্রবেশ বন্ধ থাকার কথা উল্লেখ করেন।

এর পরিপ্রেক্ষিতে আবু ধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশি শ্রমিকদের জন্য উন্মুক্ত করার ইঙ্গিত দিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাত পুনরায় সফরের আগে আপনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এ বিষয়ে আর বলতে হবে না।

সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজারে বাংলাদেশ থেকে শ্রমিক রপ্তানি গত পাঁচ বছর ধরে বন্ধ রয়েছে।

বৈঠকে বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে চাল রপ্তানির বিষয়ে আলোচনা হয়।

বিভিন্ন ধরনের চাল উৎপাদনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ চাল উৎপাদনে উদ্বৃত্ত দেশ। আমরা বিভিন্ন দেশে চাল রপ্তানি করি।

এ প্রসঙ্গে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বলেন, বিভিন্ন ধরনের চাল দেখতে সংযুক্ত আরব আমিরাত একটি প্রতিনিধিদল থেকে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর