,

চীন ও মিসরের পিয়াজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে

news-image

নিউজ ডেস্ক : পিয়াজের মূল্যবৃদ্ধিতে দেশে যখন চাহিদা বেড়েই চলেছে, এ অবস্থায় বিদেশ থেকে জাহাজে করে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাচ্ছে পিয়াজ। সম্প্রতি চট্টগ্রামে ১৯৮ টন পিয়াজ এসে পৌঁছেছে। এরমধ্যে চীন ও মিসর থেকে আনা ১১৪ টন পিয়াজ চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছে। এছাড়া মিয়ানমার থেকে ৮৪ টন পিয়াজ এসে পৌঁছেছে চট্টগ্রামের খাতুনগঞ্জের বিভিন্ন আড়তে।

শনিবার চট্টগ্রামের বাজারে চীন, মিসর ও মিয়ানমারের পিয়াজ পৌঁছেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও খাতুনগঞ্জের পিয়াজের পাইকারি ব্যবসায়ীরা। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে পিয়াজ আসে পাঁচ হাজার ৯৪৭ টন। শুক্রবার আরও ৮০ টন পিয়াজ ছাড় হয়।

চট্টগ্রাম বন্দরে শনিবার মিসর থেকে আনা ৫৮ টন এবং চীন থেকে আনা ৫৬ টন পিয়াজ খালাস হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সামুদ্রিক বন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কর্তৃপক্ষের উপ-পরিচালক আসাদুজ্জামান বুলবুল।
পরিসংখ্যানে দেখা যায়, গত ২৯ সেপ্টেম্বর থেকে শনিবার পর্যন্ত মোট ছয় হাজার ১৪১ টন পিয়াজ চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করা হয়েছে। এ সময়ের মধ্যে পিয়াজ আনতে আমদানি অনুমতিপত্র (আইপি) নেওয়া হয়েছে ৭১ হাজার ৮০২ টনের।

এরপর গত কয়েক দিনে আরও পাঁচ হাজার ৬৪০ টন পিয়াজ আমদানির অনুমতিপত্র খোলা হয়েছে বলে জানান তিনি। সূত্র : বাসস।

এ জাতীয় আরও খবর

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির