,

সেই সরকারি কর্মকর্তা প্রত্যাহার

news-image

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে ইয়াবা সেবন করার দায়ে ভূমি কর্মকর্তা সমীর কুমার চক্রবর্তীকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শের মাহাবুব মুরাদ।

একইসঙ্গে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান অতিরিক্ত জেলা প্রশাসক।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সমীর কুমারের ইয়াবা সেবনের ১৫ সেকেন্ডের ভিডিওটি ছড়িয়ে পড়লে ফুলপুরসহ জেলাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।

ভিডিওটিতে দেখা যায়, অফিসের চেয়ারে বসে তার কয়েকজন সহকর্মীর সহযোগিতায় সমীর কুমার ইয়াবা সেবন করছেন।

জানা গেছে, ফুলপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক পদে ২০১৬ সালের মার্চ মাসে যোগদান করেন সমীর কুমার। এ উপজেলায় প্রায় চার বছর ধরে কর্মরত আছেন তিনি।

https://youtu.be/BwN3wgy6bRI

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর