সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্যাক্সের রেট কমানো ও করের আওতা বাড়ানো হবে : অর্থমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ট্যাক্সের রেট কমানো হবে। তবে করের আওতা বাড়ানো হবে (ট্যাক্স নেট)।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল রেডিসন ব্লু-তে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত ট্যাক্সকার্ড ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আ হ ম মুস্তফা কামাল বলেন, আমরা শিগগির একটা কমিটি করবো, সেখানে দেখবো কীভাবে তিন লাখ ২৫ হাজার কোটি টাকা অর্জন করা যায়। আমরা করের লক্ষ্যমাত্রা কখনও কমাবো না। আমি আগেও বলেছি এখনও বলছি আমরা ট্যাক্সের রেট কমাবো। দেশে এখন চার কোটি মানুষ মধ্য আয়ে আছে। কিন্তু তারা কর দিচ্ছে না। হয়তো আমাদের থেকে ভালোবাসা পাচ্ছে না। ভালোবেসে সবাইকে সম্পৃক্ত করতে হবে।

কর আদায়ে কোথায় সমস্যা আছে, সেটা বের করা হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তিন শ্রেণী এখানে জড়িত। এক পক্ষ কর দেয়, আরেক পক্ষ আমরা (জাতীয় রাজস্ব বোর্ড), আর মাঝখানে থাকে আয়কর আইনজীবী। এই তিন হলো মূল স্টক হোল্ডার ।

উপস্থিত করদাতাদের উদ্দেশে মুস্তফা কামাল বলেন, আপনারা আমাদের পছন্দ করেন বলে কর দিচ্ছেন। আপনাদের টাকা সরকার যথযথ যায়গায় ব্যবহার করবে। আপনারা দেশের অর্থনীতিকে এগিয়ে দিচ্ছেন। ট্যাক্স দেওয়া ভালো কাজ। ভালো কাজে সবাইকে উৎসাহিত করতে হয়।

মন্ত্রী আরও বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত ২০টি দেশের মধ্যে থাকবো। ২০৩০ সালে আমরা তাইওয়ানকে অর্থনীতিতে পিছনে ফেলে এশিয়ার পঞ্চম দেশ হিসেবে আবির্ভূত হব। তখন আমাদের অর্থনীতির আয়তন হবে ওয়ান ট্রিলিয়ন ডলারের ওপরে। এ কাজগুলো করবো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ নির্মাণ করতে।

জাতীয় রাজস্ব বোর্ডের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি (এমপি) আবুল হাসান মাহমুদ আলী প্রমুখ।

এবার ৩৬টি ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে মোট ১৪২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সেরা করদাতা নির্বাচিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে