,

আব্দুল জব্বারের আমৃত্যু কারাদণ্ড, রায় প্রত্যাখ্যান করেছে গণজাগরণ মঞ্চ

imran h sorkarডেস্ক রির্পোট : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জাতীয় পার্টির সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য পলাতক ইঞ্জিনিয়ার আব্দুল জব্বারকে দেওয়া আমৃত্যু কারাদণ্ডাদেশ রায়কে প্রত্যাখ্যান করেছে গণজাগরণ মঞ্চ।

মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকালে রায় ঘোষণার পরই রায়ের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

তিনি বলেন, কুখ্যাত রাজাকার আব্দুল জব্বারের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত হওয়ার পরও, যে রায় হয়েছে তা প্রত্যাশিত নয়। এ রায় মুক্তিযোদ্ধাদের স্বপক্ষের শক্তির জনগণের কোনোভাবেই কাম্য নয়। বয়স বিবেচনায় প্রাপ্ত শাস্তি থেকে অব্যহতি দেওয়া ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে।

ইমরান এইচ সরকার বলেন, ক্ষমতাসীনদের রাজনীতির অংশদারিত্বের কারণে এ রায় দেওয়া হতে পারে, মানুষের মনে প্রশ্ন উঠতে পারে। এমন প্রশ্ন যেন না উঠে সে দিকে ট্রাইব্যুনালকে সতর্ক থাকতে হবে।

কুখ্যাত এ যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে বিকেল পাঁচটায় শাহবাগ থেকে মশাল মিছিল করা হবে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর