,

ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাবে কয়েকটি ফ্লাইট বাতিল

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ প্রভাব পড়েছে আকাশপথেও। দেশের অভ্যন্তরীণ বেশ কিছু রুটে কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ বিকেল থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ।

এ ছাড়া চট্টগ্রাম থেকে দুবাইগামী বিমানের একটি ফ্লাইটের যাত্রীদের ঢাকায় আনা হবে। তাঁদের নিয়ে ঢাকা থেকে ফ্লাইটটি দুবাই যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান নির্বাহী (সিইও) মোকাব্বির হোসেন বলেন, আজ শনিবার সন্ধ্যার পর ঢাকা থেকে চট্টগ্রামগামী বিমানের অভ্যন্তরীণ ফ্লাইট বিজি ৪১৫ ও ৪১৬ বাতিল করা হয়েছে। চট্টগ্রাম থেকে দুবাইগামী বিমানের একটি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যাবে। ফ্লাইটটি আজ রাত সোয়া আটটার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল। এই ফ্লাইটের যাত্রীদের খবর দেওয়া হয়েছে। তাঁদের বিমানের ফ্লাইটে করেই ঢাকায় আনা হচ্ছে। ঢাকা থেকে দুবাইয়ের এই ফ্লাইট আজ বিকেলে রওনা হবে।

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের সন্ধ্যা সাড়ে ছয়টার ঢাকা-যশোর ফ্লাইট বাতিল করা হয়েছে।

হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার ই আলম বলেন, দুপুর পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বিকেল চারটার পর থেকে এই বিমানবন্দরের ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

আজ বিকেল থেকে বরিশাল, কক্সবাজারের অভ্যন্তরীণ রুটের ফ্লাইট বন্ধ হয়ে যাবে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, ‘আমরা ওই সব বিমানবন্দরে সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছি। বিকেলে ঢাকা থেকে ওই দুই বিমানবন্দরে কোনো ফ্লাইট যাবে না। যশোরের বিমানবন্দরে জলোচ্ছ্বাসের কোনো আশঙ্কা না থাকলেও এখানে ফ্লাইট চলাচল করবে না।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর