বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় বিএনপির বিক্ষোভ মিছিল

bnp logo mmmmmmmmmmশেখ কামাল উদ্দিন : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গতকাল সোমবার বিকালে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। উপজেলা ও পৌর বিএনপি এবং অংগ সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটির নেতৃত্ব দেন কসবা পৌর বিএনপির সভাপতি মো. আশরাফ আলী, উপজেলা যুবদল সভাপতি উসমান হারুনুর রশিদ শাহিন। মিছিলটি কসবা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এলাকা থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন খন্ড খন্ড মিছিল নিয়ে   পৌর শহরে প্রবেশ করতে চাইলে কদমতলীসহ বিভিন্ন স্থানে পুলিশের বাঁধার মুখে মিছিলে অংশ গ্রহণ করতে পারেনি।