,

১৬ ডিসেম্বরের আগেই রাজাকারদের তালিকা : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

news-image

গাজীপুর প্রতিনিধি : আগামী ১৬ ডিসেম্বরের আগেই সকল রাজাকারদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ শুক্রবার সকালে গাজীপুরের রথখোলায় বঙ্গতাজ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটি ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় উদ্বোধকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৫ হাজার দুঃস্থ মুক্তিযোদ্ধাদের ঘর বাড়ি করে দেওয়া হবে বলেও তিনি এ সময় জানান।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘আগামী জানুয়ারিতে মুক্তিযোদ্ধাদের পরিচয়পত্র দেওয়া হবে। পরিচয়পত্রের পেছনে তারা কি কি সুযোগ সুবিধা পাবেন তা লেখা থাকবে। আগামী জানুয়ারিতে মুক্তিযোদ্ধাদের সকল কবর একই ডিজাইনে করে দেওয়ার প্রকল্পের কাজ শুরু হবে। বিসিএস এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যবইয়ে মুক্তিযোদ্ধা ও রাজাকারদের ভূমিকা নিয়ে লেখা সংযুক্ত করা হবে। মুক্তিযোদ্ধাদের ভাতা নিয়ে অসন্তোষ আছে, যা হওয়া উচিত তা হয়নি। আগামী বছর বঙ্গবন্ধুর শত বর্ষপূর্তির বছর ২০২০ সালে তা পূরণ করবেন।’

দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘দুর্নীতির জন্য আমাদের প্রিয় সংগঠন ছাত্রলীগ, যুবলীগকে ছাড় দেওয়া হয়নি। জাতির কাছে এই ম্যাসেজ পরিষ্কার- ঘরের লোকদের আমরা প্রথমে শায়েস্তা করেছি, এরপর ব্যাপকভাবে সকল সরকারি, বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত অর্থাৎ সরকারের অধীনে সকল প্রতিষ্ঠানে ও ব্যবসায়ীসহ সকল স্তরে যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মো. রশিদুল আলম। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান,গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মো. ইকবাল হোসেন সবুজ ।

অনুষ্ঠানে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কয়েকজন মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন তাদের বিভিন্ন অভিজ্ঞতা ও বর্তমানে তাদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান