,

মিজান ও রাজীবের বিরুদ্ধে দুদকের মামলা

news-image

নিউজ ডেস্ক : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ঢাকার দুই ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার আসামিরা হলেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর (৩২ নং ওয়ার্ড) হাবিবুর রহমান ও (৩৩ নং ওয়ার্ড) তারেকুজ্জামান রাজীব।

৩২ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমানের (পাগলা মিজান) বিরুদ্ধে ৩০ কোটি ১৬ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। এ মামলার বাদী দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, হাবিবুর রহমান অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে স্থাবর ও অস্থাবর সর্বমোট ৩০ কোটি ১৬ লাখ ৮৭ হাজার ৩৩১ টাকা ৩৪ পয়সা অবৈধ সম্পদ তার জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণভাবে অর্জন করে, তা ভোগ দখলে রাখেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় একটি মামলা করা হয়।

৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের বিরুদ্ধে ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। এ মামলার বাদী দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়, তিনি অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অবৈধ ব্যবসা ও কার্যক্রমের মাধ্যমে সর্বমাট ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯০৫ টাকার অবৈধ সম্পদ তার জ্ঞাত আয়ের সাথে অসংগতিপূর্ণভাবে নিজের নামে-বেনামে অর্জন করে, তা ভোগ দখলে রাখেন। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় একটি মামলা করা হয়েছে।

গত ১১ অক্টোবর চলমান জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে কাউন্সিলর মিজানকে আটক করে র‌্যাব।

এদিকে গত ১৯ অক্টোবর বসুন্ধরা আবাসিক এলাকায় এক বন্ধুর বাসা থেকে আত্মগোপনে থাকা কাউন্সিলর রাজীবকে গ্রেফতার করে র‍্যাব। ওই বাসা থেকে সাতটি বিদেশি মদের বোতল, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, নগদ ৩৩ হাজার টাকা ও একটি পাসপোর্ট জব্দ করা হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর