,

বিএনপি থেকে পদত্যাগ করলেন মোরশেদ খান

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি থেকে পদত্যাগ করেছেন এম মোরশেদ খান। তিনি দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী।

গতকাল মঙ্গলবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে লোক মারফত পদত্যাগপত্র পাঠান এম মোরশেদ খান। দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পদত্যাগপত্র গ্রহণ করেন।

বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, পদত্যাগপত্রে মোরশেদ খান সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি। ব্যক্তিগত কারণের কথা দেখিয়েছেন।

বিএনপির সূত্র জানায়, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চাঁদগাঁও) আসনের মনোনয়ন এবং সেখানকার দলীয় কমিটি গঠন নিয়ে মোরশেদ খান বিরক্ত ছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। সেখানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানকে মনোনয়ন দেওয়া হয়। স্থানীয় কমিটি গঠনে সুফিয়ানের অনুসারীদের গুরুত্ব দেওয়া হয়। এসব নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মোরশেদ খানের দূরত্ব তৈরি হয়।

পদত্যাগের বিষয়ে মোরশেদ খান বলেন, এ নিয়ে তাঁর কোনো মন্তব্য নেই।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর