,

জাহাঙ্গীরনগর’র ঘটনা প্রধানমন্ত্রী পর্যবেক্ষণ করছেন, জানালেন কাদের

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপাচার্য অপসারণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলন, তাদের ওপর হামলা ও সার্বিক পরিস্থিতিতে প্রশাসনের অবস্থান সবকিছুই পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৩টায় রাজধানীর সেতু ভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।

সরকারের দুর্নীতি বিরোধী অভিযান প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কটাক্ষ প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ অভিযানে প্রমাণ হয়েছে, ঘরের মানুষের শাস্তি দিয়ে প্রধানমন্ত্রী বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ক্রিকেট বোর্ডের পরিচালক লোকমানতো বিএনপির লোক। তাকেও ধরা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

সরকারের উন্নয়নে বিএনপির অন্তরজ্বালা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা ক্ষমতায় থাকতে কোনো উন্নয়ন করেনি। এ জন্য এতো অন্তরজ্বালা। বিএনপির উন্নয়নের কোনো ইতিহাস নেই, আছে শুধু কথামালার চাতুরি। তাদের আমলে কোনো উন্নয়ন হয়েছে, পারলে দেখাক। এ দেশের বড় বড় সব প্রকল্প শেখ হাসিনার হাত ধরেই হয়েছে এবং হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর