ডাবের পানি শিশুর যেসব রোগ প্রতিরোধ করবে

news-image

অনলাইন ডেস্ক : ডাবের পানি শিশুদের জন্য খুবই উপকারী। ডাবের পানিতে মোনোলৌরিন নামক একটি যৌগ থাকার ফলে তা শিশুদের বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করে। ঠাণ্ডা ও ফ্লু থেকে বাঁচতে, সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম ডাবের পানি।

ডাবের পানি থেকে যেসব পুষ্টিগুণ পাওয়া যায়, সেগুলো হলো- সোডিয়াম, কোলেস্টেরল, প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ‘সি’ ও শক্তি। শিশুর জন্মের প্রথম ছয় মাস পর থেকে ডাবের পানি খাওয়ানো যেতে পারে। শিশুদের ডাবের পানি খাওয়ানোর উপকারিতা-

১. গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যায় থেকে বাঁচাতে সাহায্য করে।

২. বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করে। এ ছাড়া ঠাণ্ডা ও ফ্লু থেকে বাঁচতে ও বিভিন্ন সংক্রমণ প্রতিরোধ করতে সক্ষম।।

৩. পেটের নানান সমস্যা, যেমন- কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, আলসার নিরাময়ে সাহায্য করে।

৪. অন্ত্রের কীট নির্মূল করে এটি।

৫. মূত্রনালির সংক্রমণ চিকিৎসা করে এবং কিডনির পাথর দ্রবীভূত করে।

৬. বদহজম ও ডায়রিয়ার মাধ্যমে শরীর থেকে বের হয়ে যাওয়া তরল প্রতিরোধ করে। তবে শিশুকে শীতকালে ডাবের পানি খাওয়াবেন না। এ ছাড়া শিশুর ফল বা বাদামে অ্যালার্জি থাকলে ডাবের জল খাওয়ানো এড়িয়ে চলুন।

সূত্র: বোল্ড স্কাই

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা