সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভবন ধসে শিশু নিহত, আহত ৭

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় এইচএম ম্যানশন নামে নির্মাণাধীন চারতলা একটি ভবন ধসে পড়েছে। এতে এক স্কুলছাত্র ও সাতজন আহত হয়েছেন।

রোববার বিকেলে এ ঘটনা ঘটে। ভবনটির মালিক আজহারুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী। নিহত শোয়েব ওই এলাকার শাহাব উদ্দিনের ছেলে ও বাবুরাইল ব্যাপারী পাড়ার সানরাইজ স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তবে আহতদের পরিচয় জানা জায়নি।

স্থানীয় বাসিন্দা রুবেল জানান, তার ছেলে ওয়াজিদ ওই ভবনের এক নারীর কাছে আরবি পড়তে যায়। তার ছেলে এখনো আটকা রয়েছে। তবে ভেতরে আর কেউ নেই বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

রুবেল আরো জানান, ভবনটি পাইলিং ছাড়াই একটি ডোবার ওপর নির্মাণ করা হয়েছে। রাজউকের অনুমতিও নেয়া হয়নি। ছিল না কোনো ফাউন্ডেশনও। তিনতলা ভবনের ওপর আরো এক তলা করায় এ ঘটনা ঘটেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, ঘটনার পর পরই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে সন্ধ্যার পর উদ্ধারে কিছুটা ব্যাহত ঘটলেও অভিযান সক্রিয় রাখতে বিশেষ লাইটের ব্যবস্থা করা হয়। ভবনটির পাশের বাড়ি থেকে সবাইকে সরানো হয়েছে। বাড়িটিও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

এদিকে নিহতের পরিবারকে সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দিয়েছেন সদর ইউএনও নাহিদা বারিক। এছাড়া আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে