ধানমন্ডির জোড়া খুন : প্রধান অভিযুক্ত আসামি সুরভি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধানমন্ডিতে একই বাড়ির গৃহকর্তী আফরোজা বেগম ও গৃহকর্মী দিতিকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত নারী সুরভি আক্তারকে গ্রেফতার করা হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর আগারগাঁও থেকে তাকে গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ। পুলিশের ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার আবদুল্লাহ হেল কাফী বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সুরভি আক্তারকে ধানমন্ডি থানায় আনা হচ্ছে।
উল্লেখ্য, শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ধানমন্ডির ২৮ নম্বর সড়কের ২১ নম্বর বাসায় খুন হন গৃহকর্ত্রী আফরোজা বেগম এবং তার গৃহকর্মী দিতি। ঘটনার দিন বিকেলে ওই বাসায় কাজ করার জন্য এক গৃহকর্মীকে নিয়ে এসেছিলেন আফরোজা বেগমের মেয়ে জামাতা মনির উদ্দিন তারিমের ব্যক্তিগত সহকারী বাচ্চু।











