সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কারাগারে সম্পূর্ণ সুস্থ আছেন খালেদা জিয়া : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

সাভার (ঢাকা) প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, খালেদা জিয়া আগে অসুস্থ ছিলেন পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। তার যে রোগগুলো ছিল সেগুলো আগের রোগ। তবে এখন তিনি সুস্থ আছেন বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন।

শুক্রবার রাতে সাভারের আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে বিএনপির মহাসচিব মিথ্যাচার করছেন। আদালত সরকারের নিয়ন্ত্রণে নেই, আদালত স্বাধীন প্রতিষ্ঠান। খালেদা জিয়ার জামিন বা মুক্তি আদালতের বিষয়। এ ব্যাপারে সরকারের কিছু করার নেই।

সরকার জঙ্গিদের কঠোর হাতে দমন করায় দেশে এখন শান্তি বিরাজ করছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, আশুলিয়া রাজস্ব সার্কেলের এসি ল্যান্ড তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রিজাউল হক দিপু, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে