বিজয়নগরে এসএ টিভির “খোঁজ” টিমের উপর মাদক ব্যবসায়ীদের হামলা আহত ৩,ক্যামেরা ভাংচুর
আমাদের ব্রাহ্মণবাড়িয়া February 21, 2015
আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়গরে এসএ টিভির উপজেলার সীমান্তবর্তী মেরাসনী গ্রামে সংবাদ সংগ্রহ করতে গেলে “খোঁজ” ক্রাইম রিপোর্ট টিম শনিবারে মাদক ব্যবসায়ী বাচ্ছু মিয়ার নেতৃত্বে একদল মাদক ব্যাবসায়ী সাংবাদিক দের উপর হামলা চালায়। এতে ৩ জন আহত হয়। এসময় এসএ টিভির ক্যামেরা ভাংচুর করা হয়। এসএ টিভির “খোঁজ” বিভাগের প্রধান এস ইউ সেলিম জানান ঢাকা থেকে তাদের একটি টিম সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের উপর হামলা চালায় এতে তিনি স্থানীয় প্রতিনিধি ও ক্যামেরা ম্যান আহত হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দর রব বলেন ঘটনান্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ৫ জন কে আসামি করে মামলার প্রস্তুতি চলছে । তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।