,

ভয়াল ২৫ অক্টোবর আজ নাগরপুর গনহত্যা দিবস

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধি : আজ ২৫ অক্টোবর নাগরপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের বনগ্রামের রসুলপুর গ্রামে বর্বরোচিত হামলা করে পাক হানাদার বাহিনী। হামলায় নিরীহ গ্রামবাসীসহ ৫৭ জন মুক্তিযোদ্ধাকে নির্মম ভাবে হত্যা করা হয়। বসত বাড়িতে অগ্নি সংযোগ করে জ্বালিয়ে দেওয়া হয় । এতোসব ধ্বংশ যজ্ঞ চালিয়েও ক্ষ্যান্ত হয়নি পাক সেনারা। তারা ঘর বাড়ি জ্বালিয়ে বহু গবাদি পশুও পুড়িয়ে মারে। হত্যা যজ্ঞের পর হানাদার বাহিনী চলে গেলে গ্রামবাসীর সহায়তায় শহীদ মুক্তিযোদ্ধাদের বনগ্রামে গন কবর দেয়া হয়। সেই থেকে প্রতি বছর এই দিনে শ্রদ্ধা জানাতে মুক্তিযোদ্ধা, নিহত মুক্তিযোদ্ধা পরিবার ও গ্রামবাসীরা ছুটে যান এ গণকবরে।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন জানান, ১৯৭১ সালের ২১ শে অক্টোবর বনগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছে এমন সংবাদ পেয়ে সিরাজগঞ্জ থেকে গানবোট নিয়ে পাক হানাদার বাহিনী বনগ্রাম আক্রমন করে। শুরু হয় সম্মুখ যুদ্ধ। এ যুদ্ধে পাক হানাদার বাহিনীর ১ জন মেজর সহ ৩ জন নিহত হয়। আর মুক্তিযোদ্ধাদের পক্ষে শহীদ হন জেলার কালিহাতী উপজেলার নজরুল ইসলাম নজু, মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার জাহাঙ্গীর আলম, আকতারুজ্জামান ও ওহাব আলী সহ ৭জন। অবস্থা বেগতিক দেখে পাক হানাদার বাহিনী পিছু হটে নিজ ক্যাম্পে ফিরে যায়। পরবর্তীতে পাক সেনারা ব্যাপক প্রস্তুতি নিয়ে ২৫ শে অক্টোবর রাতে বনগ্রাম আক্রমন করে। মুহুর্মুহ গুলি ও অগ্নি সংযোগে বনগ্রাম ও আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পরে। আবালবৃদ্ধ, শিশু ও মহিলা কেউ রেহাই পায়নি হায়েনাদের হাত থেকে, হত্যা করে ৫৭ জন মুক্তিযোদ্ধাকে এবং ১২৯ টি বসতবাড়িতে অগ্নি সংযোগ করে। পরে তাদেরকে একত্রে মাটি চাপা দেওয়া হয়। স্বাধীনতার পরে ঐ স্থানটি বনগ্রাম গণকবর হিসেবে নাম করন করা হয় ।

মুক্তিযোদ্ধা আমির হমজা জানান, ১৯৭১ সালের ভয়াল ২৫ অক্টোবর কালরাতে পাক হানাদার বাহিনী অতর্কিত ভাবে বনগ্রাম গ্রামে হামলা চালায়। তারা গুলি ও বেয়োনেট দিয়ে খুচিয়ে তোফাজ্জল হোসেন, নূরুল ইসলাম ও হাজী খোদা বকস্ সহ ৫৭ জনকে হত্যা করে। তিনি আক্ষেপ করে বলেন, স্বাধীনতার ৪৮ বছর পেড়িয়ে গেলেও আজও বনগ্রাম গণ কবরের রাস্তাটি পাকা করন করা হয়নি। গনকবর সংরক্ষনের পাশাপাশি রাস্তাটি পাকা করনের দাবি জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড