,

৩৫১ রোহিঙ্গা ফিরে গেছে, অথচ জানেই না বাংলাদেশ

news-image

কূটনৈতিক প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণভয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে ৩৫১ জন স্বেচ্ছায় নিজ ভূমিতে ফিরে গেছে বলে দাবি করেছে মিয়ানমার।

গতকাল ঢাকার মিয়ানমারের দূতাবাসের ফেসবুক পেজে এমন ২৯ জনের ছবিসহ একটি পোস্টে এ তথ্য জানানো হয়। তবে বাংলাদেশের কাছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা।

পোস্টে বলা হয়, মিয়ানমারের তুং পিয় লেটউই সেন্টারে ২৯ জন রোহিঙ্গাকে দেশটির পররাষ্ট্র, সমাজকল্যাণ, শ্রম, জনসংখ্যা ও অভিবাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা গ্রহণ করেছেন। তাদের প্রতিমাসে চাল, রান্নার তেল এবং খাবারও দেওয়া হচ্ছে। বাংলাদেশ থেকে অনেকেই নিজ মাতৃভূমিতে ফিরে আসতে চান বলেও দাবি করা হয়েছে

ওই পোস্টে। ফেসবুকের ওই পোস্টে আরও বলা হয়, মিয়ানমার সরকার রোহিঙ্গা প্রত্যাবাসন নিরাপদ, মসৃণ ও স্থায়ী করতে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব সহযোগিতা অব্যাহত রাখবে, যা জাতিসংঘের তত্ত্বাবধানে হবে।

এ সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাংলাদেশের কাছে এ সম্পর্কিত তথ্য নেই। তা ছাড়া দ্বিপক্ষীয় ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন হলে দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে তা হবে। মিয়ানমারের সঙ্গে সম্পাদিত চুক্তি অনুযায়ী একতরফা প্রত্যাবাসন হওয়ার কোনো সুযোগ নেই।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর