,

বিএনপি নেতাকে গুলি করে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ মিছিল

news-image

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙামাটির রাজস্থলীর হলুদিয়া পাড়ার সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি দ্বীপময় তালুকদারকে (৪৫) গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে অপহরণের পর গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

আজ বুধবার সকালে এলাকাবাসী রাস্তায় তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে রাজস্থলী থানায় নিয়ে আসেন।

এ ঘটনায় সকাল থেকে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় বিক্ষোভ মিছিল করছে স্থানীয় এলাকাবাসী। স্থানীয় তঞ্চঙ্গ্যা জনগণ লাশ নিয়ে থানায় ঘেরাও করে হত্যাকাণ্ডের বিচার দাবী জানান।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহাম্মদ খান জানান, গতকাল মঙ্গলবার উপজেলা থেকে ৬ কিলোমিটার দুরে হলুদিয়া পাড়া থেকে দ্বীপময় তালুকদারকে অপহরণ করে নিয়ে যায়। পরে আজ সকালে এলাকাবাসী তার লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

গুলি করে বিএনপি নেতাকে হত্যা, লাশ নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ

পরিবারের সূত্রে জানা যায়, দ্বীপময় বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ ইসিবির চলমান ট্রানজিট সড়ক নির্মাণ কাজ তদারকি করছিলেন। কাজ শেষে হলুদিয়া পাড়া জিরো মাইল এলাকা দিয়ে বাড়িতে আসার পথে সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।

নিহত দ্বীপময় তালুকদার সাবেক ইউপি চেয়ারম্যান, রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং রাজস্থলী বাজার মৈত্রী বিহার পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব রয়েছে বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর