,

প্রধানমন্ত্রীর সঙ্গে যুবলীগের গুরুত্বপূর্ণ বৈঠক বিকালে

news-image

নিউজ ডেস্ক : সপ্তম জাতীয় কংগ্রেস সামনে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসছেন যুবলীগ নেতারা। কংগ্রেস সামনে রেখে গণভবনে অনুষ্ঠেয় এই বৈঠককে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন যুবলীগ নেতারা। আজকের বৈঠকে যুবলীগের কংগ্রেস নিয়ে জরুরি নির্দেশনা দেবেন শেখ হাসিনা। কংগ্রেকে কে সভাপতিত্ব করবেন, যুবলীগে নেতৃত্ব নির্ধারণে বয়সকাঠামো থাকবে কিনা এবং আগামী দিনে নেতৃত্বে কারা আসবেন সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেবেন আওয়ামী লীগ প্রধান।

রোববার বিকাল ৫ টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

ক্যাসিনোকাণ্ডে সুবিধাভোগী হিসেবে নাম আসায় গণভবনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় সংগঠনের প্রধান হয়েও আজ গণভবনে যেতে পারছেন না ওমর ফারুক চৌধুরী। যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদের নেতৃত্বে যুবলীগের জ্যেষ্ঠ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

যুবলীগের এক কেন্দ্রীয় নেতা জানান, যুবলীগের কেন্দ্রীয় কমিটির ২৬ প্রেসিডিয়াম সদস্য, ৯ সাংগঠনিক সম্পাদক ও ৫ যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৪০ জনের তালিকা গণভবনে পাঠানো হয়েছে। এই তালিকা থেকে নেই সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য নুরন্নবী চৌধুরী শাওনের নাম। এর বাইরে কারও বিষয়ে আপত্তি আসলে ওই নেতা গণভবনে ঢুকতে পারবেন না।

আজকের বৈঠকে কংগ্রেস বাস্তবায়ন কমিটি করা হতে পারে। যুবলীগের এক জানান, চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দিয়ে প্রেসিডিয়ামের কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হতে পারে কংগ্রেস সম্পন্ন করার জন্য। বয়সসীমা নির্ধারণের একটা দাবি আছে। এইগুলোই মূলত আলোচনা হবে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কাউন্সিলের তারিখও আজ নির্ধারণ হতে পারে।

জানতে চাইলে যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ শনিবার বিকালে যুগান্তরকে বলেন, আলোচনার প্রধান বিষয় জাতীয় কংগ্রেস। কংগ্রেস সফল করতে নেত্রীর দিকনির্দেশনা চাওয়া হবে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। কংগ্রেসে কে সভাপতিত্ব করবেন তা নিয়েও আলোচনা হবে। প্রেসিডিয়াম, যুগ্ম ও সাংগঠনিক সম্পাদকরা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন জানিয়ে তিনি বলেন, আমরা এই তালিকা জমা দিয়েছি। এর মধ্যে চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও প্রেসিডিয়াম সদস্য নূরন্নবী চৌধুরী শাওন যাচ্ছেন না।

প্রসঙ্গত, ক্যাসিনোঝড়ের পর অনেকটা টালমাটাল অবস্থা যুবলীগে। এরপর থেকে অনেকটাই আড়ালে চলে গেছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। যুবলীগের জাতীয় কংগ্রেস আসন্ন হলেও যাচ্ছেন না সাংগঠনিক ও ব্যক্তিগত কার্যালয়ে। এর মধ্যে তাকে ছাড়াই প্রেসিডিয়ামের মিটিং হয়েছে। সেই মিটিং থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা ও তার নির্দেশনা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। সেই বৈঠকেই প্রধানমন্ত্রীর কাছে কোন কোন বিষয় তুলে ধরা হবে সে বিষয়ে আলোচনা করে খসড়া তৈরি করা হয়। এরপর বুধবার গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন হারুনুর রশীদ। এ সময় প্রধানমন্ত্রী প্রথমে শুক্রবার দেখা করার সময় দিয়েছিলেন। কিন্তু ওইদিন শেখ রাসেলের জন্মদিন হওয়ায় যুবলীগ নেতাদের সাক্ষাতের দিন পরিবর্তন করে আজ বিকাল ৫টা করা হয়। যুগান্তর

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর