,

অভিযানের আগেই রাজীব সরিয়ে ফেলেন সব আলামত

news-image

নিউজ ডেস্ক : মোহাম্মদপুর-বসিলা-ঢাকা উদ্যানসহ আশপাশ এলাকার অঘোষিত সম্রাট তারিকুজ্জামান রাজীবকে গ্রেফতার করলেও তার বাসা ও অফিস তল্লাশি করে তেমন কিছুই পায়নি র‍্যাব। আগে থেকেই সতর্ক থাকায় এই কাউন্সিলর তার আর্থিক লেনদেনের আলামত সরিয়ে ফেলেছেন বলে দাবি করেছে র‌্যাব।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম গণমাধ্যমকে বলেন, ‘আমরা মোহাম্মদপুরে তার বাসা এবং অফিসে তল্লাশি করেছি। সেখানে তেমন কিছু পাইনি। কারণ আমরা যা বুঝতে পেরেছি তার বাড়িতে আর্থিক লেনদেনসংক্রান্ত যেসব ডকুমেন্ট ছিল সেগুলো সরিয়ে ফেলা হয়েছে।’

১৩ অক্টোবর থেকে আত্মগোপনে থাকার পর শনিবার রাতে রাজধানীর ভাটারায় বন্ধুর বাসা থেকে আটক হন কাউন্সিলর রাজীব। এসময় তার কাছে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং বিদেশি কিছু মদ উদ্ধার করা হয় বলে জানান র‌্যাবের ম্যাজিস্ট্রেট।

রাতভর অভিযানের পর তেমন কিছু উদ্ধার না হওয়ার বিষয়ে এই ম্যাজিস্ট্রেট বলেন, ‘তারই একজন সহযোগীর আত্মীয় বাড়ি থেকে চেকবই উদ্ধার করা হয়েছে। আমরা চেক করে দেখলাম ব্র্যাক ব্যাংকের একটি অ্যাকাউন্টে একদিনে (তিনটি চেকের মাধ্যমে) তিনি পাঁচ কোটি টাকা জমা দিয়েছেন। আমরা এগুলো তদন্ত করে দেখছি কোথায় তিনি জমা দিয়েছেন, টাকাগুলো কোথায় গিয়েছে।’ আপাতত তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা হবে বলে জানান তিনি।

ম্যাজিস্ট্রেট আরো বলেন, ‘এই যে অবৈধভাবে সম্পদ অর্জন করেছে এবং এই অর্থ সে কোথায় খরচ করেছে এবং যদি এখানে মানিলন্ডারিং ও মুদ্রা পাচারের কোনো বিষয় থাকে তখন মানিলন্ডারিং মামলা দায়ের করা হবে।’

রাজীবের ‘বৈধ আয়ের কিছু দেখতে পাচ্ছি না’ উল্লেখ করে তিনি বলেন, ‘তার সহযোগী এবং তার সঙ্গে জড়িত রয়েছে আত্মীয় বা অনাত্মীয় প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমার তো আসলে তার বৈধ আয়ের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তার যে একটি রাজকীয় বাড়ি রয়েছে এ বাড়িটির বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। বাড়ির প্রত্যেকটা আসবাবপত্র থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস সে বাহির (বিদেশ) থেকে আমদানি করে নিয়ে আসছে। এটা তার জ্ঞাত আয়ের বহির্ভূত বলে আমাদের মনে হয়েছে।’ বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির