,

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ প্রয়োগে জার্মানির প্রতি আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

news-image

নিউজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রোহিঙ্গাদের নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজ ভূমি রাখাইন রাজ্যে ফিরিয়ে নিতে সহায়ক পরিবেশ তৈরির জন্য মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে জার্মানির প্রতি আহ্বান জানিয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৮ অক্টোবর) বার্লিনে তিনি জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাসের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত নৃশংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে জার্মানির সহায়তা চান।

বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত চার দফা তুলে ধরেন। রোহিঙ্গা ইস্যু ছাড়াও তিনি বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জনতাত্ত্বিক সুবিধা এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) জন্য আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণের জন্য জার্মান উদ্যোক্তাদেরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশের জন্য জার্মান উন্নয়ন সহযোগিতা এবং দুদেশের মধ্যে বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন।

হাইকো মাস অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বাংলাদেশের অর্জনের প্রশংসা করেন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী মোমেন জার্মানির ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট মন্ত্রী ড. গ্রেড মুয়েলারের সঙ্গে বৈঠক করেন। বৈঠককালে তিনি গ্রামীণ উন্নয়ন, প্রাথমিক শিক্ষা, বেসরকারি খাতের উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার মতো খাতে বাংলাদেশকে জার্মানির উন্নয়ন সহযোগিতার প্রশংসা করেন।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কারখানা নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব উল্লেখ করে মোমেন বলেন, শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার ইস্যুতে বাংলাদেশ অসামান্য উন্নয়ন অর্জন করেছে।

বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি টেক্সটাইল পণ্যের ব্যাপারে পরিবেশ ও সামাজিক সচেতনতা উদ্যোগ হিসেবে জার্মানির ‘সবুজ বোতাম’ উদ্যোগে বিজিএমইএর যোগদানের আগ্রহের কথা জানান। মুয়েলার ‘সবুজ বোতাম’ স্কিমে যোগদানের ব্যাপারে বাংলাদেশের সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেন।

তিনি জার্মান বিভিএমডব্লিউর প্রেসিডেন্ট এবং ওয়ার্ল্ড এসএমইর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর মারিও ওহোভেন এবং জার্মান সরকারের গবেষণা ইনস্টিটিউট ফ্রেডরিক এভার্ট-স্টিফটাং (এফইএস) এর মহাসচিব ড. রোল্যান্ড স্মিডটের সঙ্গে একই দিনে বৈঠকে মিলিত হন।

পররাষ্ট্রমন্ত্রী অর্থনৈতিক কূটনীতি জোরদারে এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির জন্য ৪টি ইউরোপিয়ান দেশ- জার্মানি, ফ্রান্স, ইতালি এবং গ্রিসে দুই সপ্তাহের সফরে রয়েছেন। আগামীকাল তিনি ফ্রান্সের উদ্দেশে বার্লিন ত্যাগ করবেন। সূত্র : বাসস

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর