,

সৌদিতে বাস দুর্ঘটনায় নিহতের মধ্যে ৯ জন বাংলাদেশি

news-image

অনলাইন ডেস্ক : সৌদি আরবের মদিনায় বাস দুর্ঘটনায় নিহত ৩৬ জনের মধ্যে ৯ জন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।

গত বুধরাত রাতে মদিনা থেকে মক্কায় উমরাহ পালন করতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রিয়াদের বাথা এলাকার দার আল মিকাত ওমরাহ এজেন্সির ওই বাস মোট ৫০ জন যাত্রী নিয়ে মদিনা গিয়েছিল। একদিন পর ৩৯ জন আরোহী নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশে রওনা হয়ে বাসটি দুর্ঘটনায় পড়ে।

আল-আখাল গ্রামের কাছে সড়কের সংস্কার কাজে থাকা একটি লোডারের সঙ্গে সংঘর্ষ হলে বাসটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনাকবলিত গাড়িতে ৯ বাংলাদেশির মধ্যে ৬ জনের পরিচয় পাওয়া গেছে। পরিচয় পাওয়া বাংলাদেশিরা হলেন- মোকতার হোসেন, হুমায়ুন কবির, নাসির, রুহুল আমিন, মানু মিয়া, সাকিব। নিহতদের লাশ মদিনার কিং ফাহাদ হাসপাতালের মর্গে রয়েছে।

এ জাতীয় আরও খবর

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার