,

গুলিবিনিময়ের ঘটনা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : রাজশাহী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অন্তত সৌহার্দ্যপূর্ণ। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এতে আমরা মর্মাহত।

তিনি আরো বলেন, ইলিশ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে, সবাই জানেন। বিজিবি পদ্মা নদীতে তাদের চ্যালেঞ্জ করলে জানা গেলো, তারা ভারতীয় জেলে। জেলেরা গিয়ে বিএসএফকে ঘটনা জানালে তারা আসে। পরে, ভুল বোঝাবুঝিতে বিএসএফ গুলি ছুড়লে উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়।

মন্ত্রী জানান, বিএসএফ প্রধানের সঙ্গে কথা বলেছেন বিজিবির মহাপরিচালক। উভয়পক্ষ বসে বিষয়টির সমাধান করা হবে।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকে বিএসএফের কমান্ডার দাবি করেন, ওই ঘটনায় তাদের এক সদস্য মারা গেছেন। আহত হয়েছেন একজন। বৈঠকে উভয়পক্ষ বিষয়টি তদন্ত করতে সম্মত হন।

এ জাতীয় আরও খবর

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির