গ্রেপ্তার নিয়ে দুশ্চিন্তায় নেই খালেদা জিয়া!
ডেস্ক রির্পোট : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার গ্রেপ্তার নিয়ে দুশ্চিন্তায় নেই। এখন তার কাছে স্পষ্ট সরকার তাকে যে কোন সময়ে গ্রেপ্তার করতে পারে। এই আশঙ্কা থেকে সরকার তাকে গ্রেপ্তার করলে কি কি করতে হবে তার দলের দায়িত্বশীল নেতা ও তার পুত্র বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সেই ব্যাপারেও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। গ্রেপ্তারের আগে যোগাযোগ করার সুযোগ নাও পেতে পারেন সেটাও জানিয়ে রেখেছেন।
বিএনপির সিনিয়র একজন নেতা বলেন, তিনি গ্রেপ্তার হলে আন্দোলন কেমন করে চালাতে হবে সেই পরিকল্পনাও জানিয়েছেন। এদিকে তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে বিএনপির আন্দোলনের সাফল্য আসবে বলেও বিএনপির নেতারাও মনে করছেন। খালেদা জিয়া ৩ জানুয়ারি থেকে তার অফিসে রয়েছেন। সেখান থেকে একটি বারের জন্যও বাইরে বের হননি। যখন তিনি বের হতে চেয়েছেন তখন সরকার তাকে বের হতে দেয়নি। তার এখনকার অব¯’াকেও তিনি অনেকটা গ্রেপ্তার বলেই মনে করছেন। এই ব্যাপারে তার প্রেস সচিব মারুফ কামাল খান সোহলে বলেন, বিএনপি চেয়ারপারসন এখন যে অব¯’ায় আছে সেটা গ্রেপ্তারের মতোই। পার্থক্য শুধু তিনি এখন সরকারের কারাগারে নেই। তার অফিসে আছেন। একজন বন্দী কারাগারে থাকলে যেসব সুবিধা পান সরকার তাকে সেই সুবিধাও দি”েছ না। কারাগারে থাকলেও অন্তত তিনি তিন বেলা খাবার পেতেন। এখন তাকে সেই খাবার টুকু খেতে দেওয়া হ”েছ না। তার সব খাবারও ভেতরে আনতে দেওয়া হ”েছ না। অথচ তার খাওয়ার মেন্যু অন্য রকম। সেখানে খাবারের অধিক্য নেই। কিš‘ শরীরের সু¯’তার জন্য তার শরীরের প্রয়োজন অনুযায়ী খাবার খেতে হবে।
তিনি বলেন, জেল খানায় খাবার সুবিধা থাকে। কিš‘ এখন সেটাতো দি”েছন না। অন্য দিকে তাকে কত রকম সমস্যার মধ্য দিয়ে সময় পার করতে হ”েছ।
এদিকে বেগম খালেদা জিয়া গত কয়েকদিন ধরে নিয়মিত খাবার খেতে পারছেন না। এটা তার শরীরে জন্য বড় ধরনের সমস্যা।
এদিকে তার গ্রেপ্তার হওয়াকে বিএনপিও ইতিবাচক হিসাবে দেখছেন। তারা মনে করছেন, বিএনপি চেয়ারপারসনকে সরকার গ্রেপ্তার করলে এতে সরকারের নৈতিক পরাজয় হবে। আর তাদের বিজয় হবে। এই ব্যাপারে তার উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, সরকার যদি ম্যাডামকে গ্রেপ্তার করে তাহলে এটা প্রমাণ হবে সরকার আর তার সঙ্গে পেরে উঠছে না। আন্দোলন থামানোর জন্যই তাকে আটক করেছেন। এতে সরকারের নৈতিক পরাজয় হবে। গোটা দেশবাসী ও বিশ্ববাসী দেখবে যে সরকার ক্ষমতায় থাকার জন্য কি করছে। আমরা মনে করি সরকার এত বড় ভুল করবে না। কারণ ম্যাডামকে আটক করা হলে যে আন্দোলনও শুরু হবে সেটা সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। তখন আমরা সরাসরি সরকার পতনের ডাক দেব। এছাড়াও আন্দোলন আরো কঠোর হবে। এখনতো তার নির্দেশে আন্দোলন চলছে। তখন তাকে মুক্ত করার জন্য ও সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আন্দোলন চলবে।
সরকারের নীতি নির্ধারক একজন মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন দেশে সহিংসতা করবেন, নাশকতা করবেন, ঘরে বসে আন্দোলন করবেন আর সরকার দিনের পর দিন তা সহ্য করবে সেটাও হবে না। আমরা প্রয়োজন ও সময় বিবেচনা করে সব ধরনের ব্যব¯’া নিবো। বিএনপি সেটাকে কেমন করে দেখবে এটা সরকার বিবেচনা করবে না। সরকারের কাছে দেশের ও জনগণের স্বার্থই বড়। কোন বিশেষ দলের স্বার্থ দেখা বড় নয়। তাকে গ্রেপ্তার করা হলে সব বন্ধ হয়ে যাবে। আর সেটা হবে বলেই বিএনপি মনে করছে তাকে গ্রেপ্তার করা হলে আন্দোলন সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা বিএনপির ভুল ধারণা। কারণ এখনও সব কিছুই সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। কেবল সহিংসতার ঘটনায় যে চোরাগুপ্তা হামলা হ”েছ সেটা বন্ধ করা সম্ভব হলেই কোন সমস্যা থাকবে না। মানুষ এখন আর তাদের হরতাল মানছে না। রাস্তায় নামছে। এই অব¯’া ক’দিনের মধ্যে আরো স্বাভাবিক হয়ে যাবে।











