সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালি পেটে চা খাওয়ার ক্ষতিকর দিক

news-image

অনলাইন ডেস্ক : শরীরের অবসন্ন ভাব আর কাজের চাপে তৈরি হওয়া একঘেয়েমি দূর করতে চায়ের কোনো তুলনা হয় না। শরীরকে চাঙ্গা করতে তাই বেশিরভাগ মানুষই চা ছাড়া আর কিছু ভাবতে পারেন না। তাদের কাছে অতিরিক্ত চা পান যেন একটা নেশার মতো।

চা পানের ভালো দিকের কোনো কমতি না থাকলেও এর কোনো খারাপ দিক নেই যে তাও কিন্তু না। বিশেষ করে খালি পেটে চা খাওয়ার কিছু ভয়ানক দিকও রয়েছে। তবে জেনে নিন খালি পেটে চা খাওয়ার খারাপ দিকগুলো:

১. খালি পেটে চা খেলে গ্যাসট্রিকের সমস্যা বাড়তে পারে। যারা এরইমধ্যে গ্যাসট্রিকে ভুগছেন তাদের সমস্যা আরও প্রকট হতে পারে।

২. খালি পেটে চা খেলে চায়ে থাকা ট্যানিন শরীরে বমি বমি ভাব বা ওই রকম অস্বস্তি তৈরি করে।

৩. দিনে ৪ থেকে ৫ কাপের বেশি চা খেলে পুরুষদের প্রস্টেট ক্যানসারের ঝুঁকি অনেকটাই বেড়ে যাতে পারে। খালি পেটে খেলে এ আশঙ্কা আরও বাড়ে।

৪. খালি পেটে কড়া চা খাওয়ার অভ্যাস আলসারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়।

৫. খালি পেটে চা খাওয়ার অভ্যাস শরীরের প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদানের সক্রিয়তা কমিয়ে দেয়। ফলে শরীর তার প্রয়োজনীয় পুষ্টি পায় না।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে