,

ধানক্ষেত থেকে তরুণীর লাশ উদ্ধার

news-image

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে অজ্ঞাত পরিচয় এক তরুণীর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের সড়কের পাশে ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সরিষাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের পাকা রাস্তার পাশে ধানক্ষেতে অজ্ঞাত পরিচয় এক তরুণীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

ওসি আরও জানান, মরদেহটি উদ্ধারের সময় গলায় ওড়না পেঁচানো ছিল। দুর্বৃত্তরা তরুণীকে হত্যা করে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা