,

কিশমিশের ভেষজগুণ

news-image

স্বাস্থ্য ডেস্ক : কিশমিশ সাধারণত রান্নার কাজেই বেশি ব্যবহৃত হয়। অতি সুস্বাদু একটি ফল কিশমিশ। অনেকের ধারণা, শুধু কিশমিশ খেলে দাঁতের অনেক ক্ষতি হয়ে থাকে। কিন্তু এটি একদম ভুল ধারণা। কিশমিশ খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী; জরুরি তো বটেই। কারণ-

মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় : কিশমিশে রয়েছে বোরন, যা মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দিয়ে থাকে। বোরন মনোযোগ বৃদ্ধিতে বিশেষভাবে কার্যকরী একটি উপাদান। মাত্র ১০০ গ্রাম কিশমিশ থেকে প্রায় ২.২ মিলিগ্রাম বোরন পাওয়া সম্ভব।

উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখে : কিশমিশের পটাশিয়াম উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত সোডিয়াম রক্ত থেকে দূর করে উচ্চ রক্তচাপের সমস্যা প্রতিরোধ করে।

কোলেস্টেরলের সমস্যা কমায় : কিশমিশে খারাপ কোলেস্টেরল রয়েছে ০%। এ ছাড়া কিশমিশের স্যলুবল ফাইবার খারাপ কলেস্টেরল দূর করে কোলেস্টেরলের সমস্যা প্রতিরোধে সহায়তা করে। এক কাপ কিশমিশ থেকে প্রায় চার গ্রাম পরিমাণে স্যলুবল ফাইবার পাওয়া যায়।

চোখের সুরক্ষা দেয় : প্রতিদিন কিশমিশ খাওয়ার অভ্যাস বার্ধক্যজনিত চোখের সমস্যা সমাধান করে। কিশমিশের অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেলন ম্যাকুলার ডিগ্রেডেশন প্রতিরোধ করে চোখের সুরক্ষায় কাজ করে। অ্যাসিডিটির সমস্যা সমাধান করে : কিশমিশের ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম আমাদের পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড, যা অ্যাসিডিটির সমস্যা তৈরি করে, তা দূর করতে সহায়তা প্রদান করে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর