সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী-সন্তানকে ‘বিষ খাইয়ে হত্যা’র পর আত্মহত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর কাফরুল থানা এলাকার একটি বাসা থেকে বাবা-মা ও সন্তানসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন-বায়েজিদ আহমেদ,তার স্ত্রী অঞ্জনা ও উচ্চ মাধ্যমিকে পড়ুয়া তাদের একমাত্র ছেলে।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, ঋণ পরিশোধ করতে না পারায় পরিবারের দুইজনকে বিষ খাইয়ে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছেন বায়েজিদ।

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মোস্তাক আহমেদ দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বায়েজিদের লাশ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আর বাকি দুইজনের লাশ ঘরের মধ্যে শোয়া অবস্থায় পাওয়া গেছে।’

ডিসি আরও বলেন, ‘বায়েজিদের আত্মীয়-স্বজনরা জানিয়েছেন, তিনি অনেক দিন ধরে ঋণগ্রস্ত ছিলেন। এই টাকা পরিশোধ করতে পারছিলেন না বলে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাই তিনি নিজেই স্ত্রী সন্তানকে হত্যা করে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’

পুলিশ জানায়, নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ওই এলাকার এক বাসিন্দা বলেন, ‘মিরপুর ১৩ নম্বর এলাকায় বায়েজিদ অনেক দিন থেকেই বসবাস করেন। তিনি ব্যবসার জন্য ব্যাংকসহ অনেক জায়গা থেকে ঋণ নিয়েছিলেন। তবে ব্যবসায় লোকসান হওয়ায় সেই টাকা পরিশোধ করতে পারছিলেন না। সে কারণে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা এলাকাবাসীর।’ দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে