সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরুষও স্তন ক্যানসারে আক্রান্ত হতে পারেন

news-image

স্বাস্থ্য ডেস্ক : পুরুষও স্তন ক্যানসারে আক্রান্ত হতে পারেন, এমন ভাবনা যে কোনো পুরুষেরই কল্পনার অতীত। আমাদের বদ্ধমূল ধারণা হলো, শুধু নারীরাই স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে থাকেন। এ কারণে কোনো পুরুষ বিষয়টা তেমন গুরুত্ব দেন না। নিয়মিত স্তন পরীক্ষা করেন না। এ মনোভাব ডেকে আনে মৃত্যু। অনেকে ভাবেন, বংশের কারো ক্যানসার থাকলে তবেই পরিবারের অন্য কেউ আক্রান্ত হতে পারেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৪ সালের বিশ্ব ক্যানসার রিপোর্ট অনুযায়ী, বর্তমানে যে হারে ক্যানসারের প্রবণতা দেখা যাচ্ছে, তাতে ২০৩০ সালের মধ্যে ৭৫ বছর বয়সের আগেই প্রতি পাঁচজন পুরুষের মধ্যে একজনের এ ধরনের ক্যানসারের প্রবণতা দেখা যাবে। আর প্রতি আটজনের মধ্যে একজন এ রোগে মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। সাধারণত বয়সের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে পুরুষের স্তন ক্যানসারের ঝুঁকি। তরুণরাও এ ঝুঁকি থেকে মুক্ত নয়।

তবে কী কারণে পুরুষরা স্তন ক্যানসারে আক্রান্ত হন, এর সঠিক কোনো ব্যাখ্যা নেই। বংশে কোনো নারী আত্মীয়ের স্তন ক্যানসার থাকলে অনেক সময় পুরুষের ক্যানসার হতে পারে। এমনকি জিনগত রোগ ‘ক্লাইনেফেল্টার’-এর কারণেও অনেকের স্তন ক্যানসার হয়। পুরুষের শরীরে একটি অতিরিক্ত এক্স ক্রোমোজোমের কারণে এ রোগটি হয়ে থাকে। এ কারণে পুরুষের স্তন ক্যানসারের আশঙ্কা ১৫ থেকে ৫০ শতাংশ বেড়ে যায়।

লক্ষণ : স্তন ক্যানসার হলে যে চামড়া স্তন ঢেকে রাখে, তার পরিবর্তন দেখা যায়। চামড়া লাল হয়, কুঁচকে যায়, ভাঁজ বা খাঁজ তৈরি হয়, স্তনবৃন্তের রঙের পরিবর্তন হয়, লালচে হয়ে যায় বা ভেতরের দিকে ঢুকে যায় এবং স্তনবৃন্ত থেকে রস বের হয়।

নিজেই পরীক্ষা করুন : যদি স্তনে কোনো পরিবর্তন হচ্ছে বা শক্ত হয়ে যাচ্ছে অথবা নিপল থেকে কোনো ধরনের রস বের হচ্ছে দেখা যায়, তা হলে দেরি না করে সরাসরি চিকিৎসকের শরণাপন্ন হোন। অবশ্য এসব লক্ষণ দেখা দিলেই যে তা ক্যানসারই হবে, এমন ভাবা মোটেও উচিত নয়। কিন্তু এড়িয়ে যাওয়াও ঠিক নয়। এ রোগের চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে নারীদের যেমন, পুরুষেরও তেমনই।

লেখক : টিউমার ও ক্যানসার রোগ বিশেষজ্ঞ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক