,

শের-ই-বাংলা হল থেকে আবরার ফাহাদ নামে এক ছাত্রের লাশ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শের-ই-বাংলা হলের ভেতর থেকে আবরার ফাহাদ নামে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তাকে পিটিয়ে হত্যা করা হতে পারে। এ ঘটনায় মেহেদি নামে ওই হলের এক শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে। সোমবার ভোররাতে বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা হলের নিচতলা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

আবরার ফাহাদ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি কুষ্টিয়ায়।

সহপাঠীরা জানায়, রবিবার সন্ধ্যায় ৭টার দিকে একই বর্ষের কয়েকজন ছাত্র আবরারকে ডেকে নিয়ে যান। এরপর আনুমানিক রাত ২টার দিকে সিঁড়িতে আবরারকে পড়ে থাকতে দেখেন তারা। সেসময় তার শরীরে বেশকিছু আঘাতের চিহ্ন ছিল।

বুয়েটের হল থেকে ছাত্রের লাশ উদ্ধার, শরীরের আঘাতের চিহ্ন

চকবাজার থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব হোসেন গণমাধ্যমকে জানান, ভোরে শেরে বাংলা হলের সিঁড়ি থেকে একজন ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পায়ের উপরে আঘাতের চিহ্ন ছিল।

পুলিশের এই কর্মকর্তার ধারণা আবরার ফাহাদকে রাত ২টা থেকে আড়াইটার মধ্যে পিটিয়ে হত্যা করা হতে পারে। তবে বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান ওসি।

সূত্র : ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর