,

আরমান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে

news-image

কুমিল্লা প্রতিনিধি : ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক আরমানকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

রোববার (৬ অক্টোবর) রাত পৌনে ১১টায় র‌্যাব-৭’র একটি টিমের পাহারায় তাকে কারাগারে নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (বর্তমানে কুমিল্লা দক্ষিণে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত) আব্দুল্লাহ আল মামুন।

এর আগে, শনিবার (৫ অক্টোবর) রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত কুঞ্জশ্রীপুর গ্রামের জামায়াত নেতা মনিরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে সম্রাট ও আরমানকে আটক করে র‌্যাব। সম্রাটের মতো আরমানকেও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের সহযোগী ও তার ‘ক্যাসিনো গুরু’ হিসেবে পরিচিত এনামুল হক আরমান। বিএনপি থেকে এসে যুবলীগের পদ পান তিনি।

এ জাতীয় আরও খবর

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান