সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিযানের এক দুইদিনের মধ্যে রাজধানী ত্যাগ করেন সম্রাট

news-image

নিউজ ডেস্ক : ক্যাসিনোবিরোধী অভিযানের এক দুইদিনের মধ্যে ইসমাইল চৌধুরী সম্রাট রাজধানী ত্যাগ করেন বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

রোববার (০৬ অক্টোবর) দুপুরে র‌্যাব সদর দফতরে এ বিষয়ে ব্রিফ করেন বেনজীর আহমেদ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে র‌্যাব ডিজি বলেন, পালানোর জন্য তিনি এমন কৌশল অবলম্বন করেছেন যাতে তাকে সহজে খুঁজে না পাওয়া যায়। ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্রাট জড়িত বলেও জানান তিনি।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

ভোরে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও সহসভাপতি আরমানকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে নিয়ে তার কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকেছে র‌্যাব সদস্যরা।

দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ের ভূইয়া ম্যানশনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের এ কার্যালয়ে ঢোকেন র‌্যাব সদস্যরা। এখানেই নিয়মিত বসতেন সম্রাট।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে