,

পুকুরের পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু

news-image

টেকেরহাট (মাদারীপুর) প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরে পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মেহেরজান আক্তার (৫) ও মারিয়া আক্তার (৩) ওই গ্রামের মেরাজ শেখের দুই মেয়ে এবং তাদের ফুফাতো বোন ঝর্না আক্তার (৩) পার্শ্ববর্তী তপারকান্দি গ্রামের নুর আলমের মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে পুকুর পাড়ে খেলতে যায় তিন শিশু। পরে তাদের কোনো সন্ধান না পেয়ে বাড়ির পাশের পুকুরে নেমে খুঁজতে থাকে পরিবারের সদস্যরা।

এক পর্যায়ে সকাল ৯টার দিকে ওই তিন শিশুকে পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার রাজৈর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল জানান, হাসপাতালে আনার আগেই ওই তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর