,

রিফাত হত্যা : আরও ৪ আসামির আত্মসমর্পণ

news-image

নিউজ ডেস্ক : বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিটভুক্ত আরও চার আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।

রোববার (৬ অক্টোবর) সকালে তারা আত্মসমর্পণ করেছেন বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন জেলা দায়রা জজ এবং নারী ও শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

আত্মসমর্পণ করা ওই চার আসামি হলেন- অপ্রাপ্তবয়স্ক আসামি রিফাত হাওলাদার, প্রিন্স মোল্লা ও আবু আব্দুল্লাহ রায়হান এবং প্রাপ্তবয়স্ক আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত।

রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত ২৪ জনের মধ্যে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ৬ জন অপ্রাপ্তবয়স্ক রয়েছে। এছাড়া পলাতক ছিলেন আরও নয় আসামি। যাদের মধ্যে রোববার ওই চার আসামি আত্মসমর্পণ করেছেন।

বর্তমানে পলাতক রয়েছে আরও পাঁচ আসামি। তারা হলেন- মামলার প্রাপ্তবয়স্ক অভিযুক্ত মুছা, হাসান এবং কিশোর অভিযুক্ত সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ, মারুফ মল্লিক, নাইম। আর এ মামলার এজাহারে প্রধান অভিযুক্ত প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২৬ জুন প্রকাশ্য দিবালোকে বরগুনা সরকারি কলেজ রোডে স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করা হয় রিফাত শরীফকে। পরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম শরীফ বাদী হয়ে মামলা করেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর