মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২০০০ কোটি রুপির জুয়া

Rupyশচিন টেন্ডুলকারের জ্বরে ভুগছে ভারতবাসী। উত্সাহ-উদ্দীপনার শেষ নেই। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে যাচ্ছে এই ক্রিকেট-ঈশ্বর। এছাড়া এটি হবে তার ২০০তম টেস্ট। অসাধারণ এক মাইলফলক। তবে অনেকে আছেন, এখানে টুপাইস কামিয়ে নেবেন। অবৈধ জুয়ার আসর বসবে ভারতে। আসলে ইন্টারনেটে জুয়ার আসর আরও জমে উঠেছে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটার ছাড়াও ইন্টারনেটে অনেক মাধ্যম রয়েছে— যেখানে এ ধরনের অপকর্ম করে সটকে পড়া যায়। পুলিশের নাকের ডগায় হলেও কিছু করার থাকে না। ধারণা করা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজ-ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ঘিরে ২ হাজার কোটি রুপির জুয়ার আসর হবে। ১৪ নভেম্বর এ টেস্টটি শুরু হবে। ভারত বর্তমানে প্রথম টেস্টটি জিতে ১-০তে এগিয়ে রয়েছে। ফলে ভারতের পক্ষেই জুয়া ধরবে সবাই— এমনটিই ধারণা করা যায়। এছাড়া ম্যাচের গতি-প্রকৃতির ওপরও জুয়ার মূল্য ওঠানামা করবে। অবশ্য মুম্বাইয়ের পুলিশ সতর্ক দৃষ্টি রাখছে। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দারুণভাবে করিত্কর্মা হয়ে উঠেছে তারা। শচিন দীর্ঘদিন সেঞ্চুরিবঞ্চিত। সবাই আশা করছেন, এই ম্যাচে সেঞ্চুরি করবেন। এ নিয়েও বাজি হচ্ছে। এছাড়া হাফ সেঞ্চুরি, ৪ ও ছক্কা বা খালি হাতে মাঠ ছাড়বেন কি না— এ ব্যাপারেও জুয়া হবে। অনলাইনে আবার জুয়ার সুবন্দোবস্ত রয়েছে। সেখানে রেট ওঠানামা করছে।
 

এ জাতীয় আরও খবর

সব জায়গায় দুর্নীতি, ঘুরেফিরে দোষ হয় রাজনীতিবিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

খুরশীদ আলমকে অপসারণে ইসলামী ব্যাংকে স্বস্তি, কমেছে আমানত তোলার চাপ

সীমান্তে ৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ

দুবাই এনসিবির চিঠি: বেনজীরের মামলার নথিপত্র দুবাইয়ে পাঠানোর প্রস্তুতি দুদকের

অভিষেকেই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখল কেপ ভার্দে

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা

এডিপির বড় অংশ মেগা প্রকল্পে, বরাদ্দের শীর্ষে রূপপুর বিদ্যুৎকেন্দ্র

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু