,

নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা কোনভাবেই মেনে নেয়া যায় না

64169_hasinaডেস্ক রির্পোট : ধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- এভাবে, নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা কোনভাবেই মেনে নেয়া যায় না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, একের পর এক পেট্রলবোমা, আগুন আর হাতবোমায় সাধারণ মানুষ হতাহতের ঘটনায় আপনার (খালেদা জিয়ার) হৃদয়ে কি কোন বেদনা সৃষ্টি হয় না? আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় যাদুঘরে ‘বিএনপি-জামাতের অগ্নি সন্ত্রাস-লুণ্ঠিত মানবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ ওই আলোচনা সভার আয়োজন করে। এতে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বাংলাদেশে বিভিন্ন  দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এসময় প্রধানমন্ত্রী রাজনৈতিক কর্মসূচির নামে যারা মানুষ পুড়িয়ে মারছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পরে খালেদা জিয়াকে সমবেদনা জানাতে গেলে সে সময় তাকে (প্রধানমন্ত্রী) ফিরিয়ে দেয়া প্রসঙ্গে টেনে শেখ হাসিনা বলেন, কোন মায়ের কান্না কী তার বুকে বাজে না? একটু বুঝে না? একটুও মন কাঁদে না। যারা মানুষের জীবন নিয়ে খেলা শুরু করেছে- তারা মানুষের কল্যাণ চাইতে পারে না। উপস্থিত অগ্নিদগ্ধদের  দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, এরা তো কোন রাজনীতির সঙ্গে নেই। এই নিরীহ মানুষের ওপর কেন হামলা? জামায়াতে ইসলামী ধর্মের নামে ‘ভাওতাবাজি’ করছে মন্তব্য করে তিনি বলেন, দোজখের আগুন কোন জীবন্ত মানুষকে দেখতে হবে?

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর