শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প এলাকায় সংঘর্ষ

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্প এলাকায় মোস্তাকিম কাবাব রেস্টুরেন্টের পাশে বিহারীদের সাথে স্থানীয় কাউন্সিলরের সমর্থক নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। শনিবার দুপুরে এ সংঘর্ষ শুরু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষ চলাকালে বিহারীরা এবং কাউন্সিল সমর্থক নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে বেশ কয়েক জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায়। এ সময় টায়ায় জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত নিয়ন্ত্রণ হয়নি। সংঘর্ষে আশপাশে মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক রাকিবুল আলম জানান, ক্যাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় বিহারিদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে। এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।