,

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেয় ভারত, জানালেন জয়শঙ্কর

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ভারত সর্বোচ্চ গুরুত্ব দেয় বলে আবারও নিশ্চিত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

শনিবার নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতে তিনি বাংলাদেশ নিয়ে ভারতের এই অবস্থান তুলে ধরেন বলে এক টুইটে জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শনিবার বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকালে হোটেল তাজ মহলে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

টুইটে রাভিশ কুমার লিখেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের উষ্ণ আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যে ভারত সর্বোচ্চ গুরুত্ব দেয় তা আবারও নিশ্চিত করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী।’

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়া ইকোনোমিক সামিটে যোগ দিতে চারদিনের সরকারি সফরে বৃহস্পতিবার ভারতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিনই তিনি হোটেল তাজ প্যালেসের দরবার হলে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ইন্ডিয়া ইকোনোমিক সামিটে বাংলাদেশের ওপর কৌশলগত সংলাপে যোগ দেন। একই দিন প্রধানমন্ত্রী তার সম্মানে বাংলাদেশ হাইকমিশনের মৈত্রী হল ও বাংলাদেশ হাউসে আয়োজিত অভ্যর্থনা ও নৈশভোজে যোগ দেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এ নৈশভোজের আয়োজন করেন।

শুক্রবার প্রধানমন্ত্রী তিয়ানে আইসিটি মোরিয়ায় ভারতীয় আইসিটি প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন। এছাড়া তিনি আইসিটি মোরিয়ার কমল মহলে ইন্ডিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের (আইবিবিএফ) উদ্বোধনী অনুষ্ঠান এবং হোটেল তাজ প্যালেসের দরবার হলে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সমাপনী অধিবেশনে যোগ দেন।

শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা। এছাড়া একই দিন তিনি ভারতের রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। প্রধানমন্ত্রী রোববার দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর